নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সমিলিত টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃত আসামি ফাতেমা খাতুন (৩৮)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা সাংবাদিকদের জানান, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে আসামির শয়নকক্ষে রাখা একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ১০ হাজার ২০০ পিস।”

তিনি আরও বলেন, “অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “আটককৃত ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো পড়ুন→বান্দরবানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন হবে আরও গতিশীল: জেলা প্রশাসক বান্দরবান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!