নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকলে এ অঞ্চলের উন্নয়ন হবে আরও গতিশীল: জেলা প্রশাসক বান্দরবান

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সাংবাদিক,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।” এসময় তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদানে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সভার আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নানা দিক তুলে ধরেন।

অতঃপর প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়। আরো পড়ুন→বান্দরবানের বালাঘাটায় চলছে সম্প্রীতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!