নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কক্সবাজারের রেজু আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে বিজিবি। এসময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উপস্থিতি টের পেয়ে তারা একটি কালো ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই আটক হয়।

আটকরা হলেন—(১) মো. শফি (৭০), পিতা মৃত আব্দুর রহমান এবং (২) মো. জিয়াবুল হক (১৫), পিতা জোবায়ের হোসেন। উভয়ের ঠিকানা কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালী। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে মোট ১৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) সাংবাদিকদের বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে সফলতা দেখিয়ে আসছে। এসব অভিযানের ধারাবাহিকতায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

আরো পড়ুন→থানচিতে “বাল্যবিবাহ নয়, বিকশিত হোক প্রতিটি প্রাণ” শির্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!