থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে ছাত্রীদের নিয়ে “বাল্য বিবাহ নয়, বিকশিত হোক প্রতিটি প্রাণ” শির্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ছাত্রীদের নিয়ে এনসুরিং রিপ্রোডাক্টিভ হেল্থ রাইথস এন্ড জেন্ডার ইকোয়ালিটি ফর এথনিক হিলি উইমেন ইন বান্দরবান প্রকল্পের, বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায়, “বাল্য বিবাহ নয়, বিকশিত হোক প্রতিটি প্রাণ” শির্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রচনা প্রতিযোগিতায় ১০০ জন ছাত্রীদের অংশগ্রহণে ৪৫ মিনিট লেখার শেষে দশম শ্রেণির জেমি ত্রিপুরা প্রথম স্থান, দশম শ্রেণির এমি ত্রিপুরা দ্বিতীয় স্থান ও নবম শ্রেণীর ম্যাম্যাশৈ মারমা তৃতীয় স্থান অধিকারীসহ আরো ১০ জনকে বিশেষ পুরুস্কারসহ অংশগ্রহণ ছাত্রীদের শান্তনা পুরুস্কার প্রদান করা হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্ত সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস এনজিও ট্রেইনিং অফিসার পারমিতা চাকমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য লরেন্স ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক মেখ্যাইনু মারমা ও সহকারী শিক্ষক আন্তনী ত্রিপুরা প্রমুখ।
এছাড়া বিএনকেএস এনজিও স্পন্সর অফিসার মংক্য ওয়াং মারমা, ফিল্ড অর্গাইজার এম্যানু মারমা ও নুমেসিং মারমা এবং থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ
No tags found for this post.
মন্তব্য করুন