নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৩ জন

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

Copy Link

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনা সামাজিক ভাবে জানাজানি হয় সোমবার ২৫ আগস্ট সন্ধ্যার দিকে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মো. ইমরান’কে আটক করেছে লামায় আজিজনগর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহাম্মদ বাসির ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে রবিবার বিকেল সাড়ে ৫ টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরের-দিন সোমবার বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় ইউপিসদস্য মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ইউপিসদস্য মো. আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সোমবার সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পৃুলিশে দিয়েছি। আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ বলেন, আসামী’কে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন→বান্দরবানে ফুটবল উন্মাদনা: সেনা ও সিভিল সমন্বয়ে রিজিয়ন কাপ ফাইনাল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!