1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে বার্মিজ সিগারেটসহ আটক-১ - paharkantho
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে বার্মিজ সিগারেটসহ আটক-১

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার থেকে চোরাইপথে আশা বার্মিজ সিগারেটসহ এক সিএনজি চালক-কে আটক করেছে বিজিবি। এসময় তার থেকে একটি মোবাইল ফোন ও একটি সিএনজিও জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশির সময় এসব জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ আব্দুল মোনাইম (৩৩)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা। তার পিতার নাম হাবিবুর রহমান।

তল্লাশিকালে তার সিএনজি থেকে বার্মিজ সিগারেট ৫০০ প্যাকেট, একটি মোবাইল সেট ও সিএনজি গাড়িটি জব্দ করে বিজিবি। আটক ব্যক্তি ও জব্দ মালামাল নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, “দীর্ঘদিন ধরে এই সীমান্ত ব্যবহার করে বার্মিজ সিগারেটসহ বিভিন্ন চোরাইপণ্য দেশের ভেতরে প্রবেশ করছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজকের অভিযানে সফল হই। এ ধরনের চোরাচালান রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির পাশাপাশি স্থানীয় যুবসমাজকেও বিপথগামী করছে।”

এদিকে এক স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী বলেন, “সীমান্তে বিজিবির কড়াকড়ি থাকলেও কিছু অসাধু ব্যক্তি বার্মিজ পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে চোরাচালান অনেকাংশে কমবে।”

এদিকে সীমান্তে বিজিবির এমন পেশাদারিত্বপূর্ণ ভূমিকার জন্য স্থানীয় পর্যায়ে প্রশংসার ঝড় উঠেছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধে ১১ বিজিবি যে সক্রিয়, তা আবারও প্রমাণিত হলো বলে অভিমত বিশ্লেষকদের।

আরো পড়ুন→সারজিস আলমকে বান্দরবানে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণার পর বক্তব্য তুলে নিয়ে ক্ষমা চাইলেন তিনি

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a