নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭০ জন

নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ: ৩৪ হাজার টাকা জরিমানা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। অভিযানে পাঁচটি ‘স’মিল মালিককে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা বলে জানা গেছে।

বুধবার (২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু এবং ১১ বিজিবি’র সহকারী পরিচালক মো.আল আমিন।

উক্ত অভিযানে অংশ নেয় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং নাইক্ষ্যংছড়ি বনবিটের কর্মকর্তারা। অভিযানকালে বিভিন্ন ‘স’মিলে অভিযান চালিয়ে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার প্রতি ঘনফুটের মূল্য ৩,হাজার ৫০০ টাকা হারে জব্দকৃত সিজার মূল্য দাঁড়ায় ৫ লাখ ৮১ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বনসম্পদ রক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অবৈধ কাঠ পাচার ও সংরক্ষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু বলেন, বন আইন অনুযায়ী কাঠ রাখার লাইসেন্স না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগে জমা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি বনবিট কর্মকর্তা জানান,কাঠগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিলগুলোর আড়ালে মজুদ করে রাখা হয়েছিল। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে পরিবেশ ও বন আইনে মামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, বন বিভাগের অনুমোদন ব্যতীত সেগুন কাঠ সংরক্ষণ ও সঞ্চালন দণ্ডনীয় অপরাধ। অভিযান শেষে জব্দকৃত সব কাঠ বনবিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন→সিএনজিতে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার ইয়াবা: নারীসহ আটক ২

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!