নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩২ জন

সিএনজিতে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার ইয়াবা: নারীসহ আটক ২

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারে আবারও অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকানো ৩ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নারীসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীরপুর গ্রামের মোঃ ইদ্রিস আমিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২) এবং সিলেট সদর থানার কদমতলী এলাকার মোমিন খালার বাসিন্দা ছকিনা বেগম (৬৩), পিতা- কেনু তালুকদার।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে ডগ স্কোয়াডসহ তল্লাশি চালানো হয়। এসময় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোন, একটি বাটনফোন ও একটি জিফোনও জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, বিজিবি অধিনায়ক আরও জানান, “আমাদের নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ইতিবাচক প্রভাব পড়ছে। বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন→পাহাড়ি দুর্গম পথে তিব্বতের গিরং থেকে নেপালের কাঠমণ্ড অভিমুখে যাত্রা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!