Khaled Mahabub Khan Arafat
৩ মে ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬০৪ জন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ।

শনিবার (৩ মে) বিকাল ৩টার দিকে উপজেলার রেস্ট হাউজ থেকে র‍্যালিটি শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা শ্রমিক দলের কয়েক হাজার সদস্য।

র‍্যালিতে লাল পতাকা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ও বিভিন্ন স্লোগানে প্রান্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত হয়ে ওঠে নাইক্ষ্যংছড়ি সদরের পুরো এলাকা।

পরে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুষ্ঠু মজুরি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন এবং সঞ্চালনা করেন, বাইশারী ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মেম্বার।

এতে বক্তব্য দেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি উফাচা মার্মা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ নুরুল কাসেম,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফয়েজ আহমেদ মেম্বার প্রমুখ।

র‍্যালিতে অংশগ্রহণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রমিক দল ও ইউনিয়ন শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মীরা।

অধ্যাপক তোফাইল আহমদ বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তারা শ্রমিক কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবদান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিকবান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশ শেষে জাতীয়তা বাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্টা বাষীকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্টা বাষীকী পালন করা হয়।

আরো পড়ুন→মুরাদের গ্রাসে নিঃস্ব প্রায় ৩টি রিয়েল এস্টেট কোম্পানি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!