নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৫ জন

ঘুমধুমে ৩৪ বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা,ওষুধ পেলো ৩শত গরীব-অসহায়

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ আর্ত মানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র উদ্যোগে ঘুমধুম ইউনিয়নে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করেছে। বৃহস্পতিবার(১লা মে) সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চিকিৎসা সেবা ও ওষুধপথ্য প্রদান অনুষ্ঠান উদ্ধোধন করেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল এসএম খায়রুল আলম।

এ সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক লে:কর্ণেল এসএম খায়রুল আলম বলেছেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। জীবনের মায়া ত্যাগ করে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দায়িত্ব পালনে ঘাটতি নেই। সীমান্তের বাসিন্দারা বিজিবি’কে পাশে থেকেই সহযোগিতা করে আসছে।বিজিবিও সীমান্তের বাসিন্দাদের সুখ-দু:খের সারথী হতে চাই। সাধারণ মানুষের মাঝে আমরা আছি।আপনাদের ভালো সময়েও আছি, তেমনি কষ্টের সময়ও আছি। বিজিবি হবে আপনাদের আস্থার প্রতীক।সীমান্ত এলাকার বাসিন্দারা অনেক কষ্টে আছে। তারা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেনা। অনেকেই অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে।

আপনাদের জন্য কিছু যাতে করতে পারি, সেটুকু আমরা সামর্থের মধ্যে করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাবো। প্রতি ৩ মাস অন্তর আমাদের চিকিৎসা সেবা ও ওষুধপথ্য প্রদান কর্মসূচী পালন অব্যাহত থাকবে।আগামীতে আরোও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। এবারে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করা হয়।চর্ম, বাত-ব্যথা, সর্দি,জ্বর কাশি,গ্যাস্টিক,গলা ও হাটু ব্যথার উপর চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধপথ্য প্রদান করা হয়।

সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক আসছে। আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি।পাশের দেশ মাদকের ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে আর আমরা মাদকাসক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাদক নির্মূলে আপনাদের পাশে চাই,আপনাদের সহযোগিতা চাই। ঘুমধুম-তুমব্রু এলাকা মাদক মুক্ত করতে চাই। ৩৪ বিজিবি’র নিজস্ব চিকিৎসক টীমের বিশেষজ্ঞ মেডিকেল অফিসার আতাউর রহমানের নেতৃত্বে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→পার্বত্য অঞ্চলে নরীদের খেলাধুলার মান উন্নয়নে রয়েছে আঞ্চলিকপরিষদের সহযোগিতা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!