নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৮ জন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত-২

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলম (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। তিনি তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে।

অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)। তিনি রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও। আরাকান আর্মির সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করেছে বলে ধারণা স্থানীয়দের।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মাসরুরুল হক বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন।

তবে কি কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

আরো পড়ুন→আলীকদমে মৎস্য সংরক্ষণ অভিযান, ১০০ মিটার জাল জব্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!