Khaled Mahabub Khan Arafat
১১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪৯ জন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে বেকার শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদ বিতরণ এবং গরীব অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান, মেধাবী শিক্ষার্থী নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও অনুদান তুলে দেন ১১ বিজিবি’র অধিনায়ক ও জোন কমান্ডার লে; কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল ও কোয়ার্টার মাস্টার এবং সুবেদার মেজরসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়া ও উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষণার্থীসহ পাহাড়ি বাঙালি ব্যক্তিবর্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিগণ ও শিক্ষক, শিক্ষার্থীগণ।

বিজিবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৪০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি টাকা হস্তান্তর, ৭জন গরীব অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

পাশাপাশি জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে অত্র এলাকার গরীব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে ৩ মাস ব্যাপী সমাপ্তকৃত কম্পিউটার প্রশিক্ষণ এর শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ও ১০ জন প্রশিক্ষণার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৫ এর উদ্বোধন করা হয়। যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমান্ডার লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরো বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো পড়ুন→থানচিতে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১০

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১১

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১২

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৩

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৪

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৬

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৭

বন লুটছে বন বিভাগ!

১৮

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

১৯

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০
error: Content is protected !!