Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রাঙামাটির সাবেক এমপি দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার

পাহাড় কণ্ঠ ডেস্ক
আপডেট : February 10, 2025
Link Copied!

ডেস্ক নিউজঃ রাঙামাটির সাবেক এমপি ও জেলা আওয়ামিলীগ সভাপতি দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ঢাকার সোবহানবাগের তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,একাধিক মামলার আসামি দীপঙ্কর তালুকদার।

রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রাঙামাটি থেকে পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ৫ এ আগষ্টের পর দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকার পর আজ তাকে গ্রেফতার দেখানো হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে আড়াই কোটি টাকার নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন