নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪১ জন

৬ বছর ধরে নিরাপত্তাহীনতায় ভুগছে খুন হওয়া আলমগীর সিকদারের পরিবার

Copy Link

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবানের লামায় ৬ বছর আগে কুপিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আলী হায়দারের বাবা আলমগীর সিকদারকে।সেই থেকে দায়ের করা হত্যা মামলাটি তুলে নিতে পরিবারের অন্য সদস্যদেরকে বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি দিয়ে আসছে হত্যাকারীরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারের সদস্যরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন নিহত আলমগীর সিকদারের ছেলে মোহাম্মদ আলীহায়দার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত আলমগীর সিকদারের ভাই মোহাম্মদ দস্তগীর সিকদার মানিক বলেন, ২০১৯ সালের ২৩ জুলাই রাত সাড়ে ১০ টায় লামা সরই পুলাং পাড়ায় নিজের মুরগী খামার থেকে ফেরার পথে রাবার বাগান পৌঁছালে সেলিম উদ্দিনসহ তার সহযোগিরা আলমগীর সিকদারকে কুপিয়ে হত্যাকরে।

এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই হত্যাকারী সায়মন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে গ্রেফতার করে। সেলিম উদ্দিনসহ ৬ জন মিলে আমার ভাইকে হত্যা করেছে বলে তারা আইনশৃংখলা বাহিনীকে স্বীকারোক্তি দেয়। পরবর্তিতে গ্রেফতার হওয়া সাবের আহমদও একই স্বীকারোক্তি দেয় । সেলিম উদ্দিন, জয়নাল আবেদীন ভেট্টু ও তার ভাই জমির উদ্দীন আলমগীর সিকদারের হত্যাকান্ডের প্রধান পরিকল্পনাকারী ও হত্যাকারী এবং নিজেরাও হত্যার সাথে সরাসরি জড়িত মর্মে হত্যাকারী সায়মন ত্রিপুরা, বীর বাহাদুর ত্রিপুরা ও সাবের আহমদ আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এছাড়া পুলিশ তদন্তে হত্যার আগের দিন বিভিন্ন স্থানে অন্যান্য হত্যাকারীসহ সেলিম উদ্দিনের স্বশরীর উপস্থিতির সিসিটিভি ফুটেজ,

লোহাগাড়া মামনি হাসপাতালে যাওয়ার সিসিটিভি ফুটেজ, লোহাগাড়ায় আবাসিক হোটেলে অবস্থান করার ফুটেজ প্রমাণ পায় । এমনকি যে কামারের দোকানে হত্যাকান্ডে ব্যবহৃত দা বানিয়েছিল সে ফুটেজও পায় তদন্তকারী কর্মকর্তা। তারপরও খুনি সেলিম, জোড়া খুন হত্যা মামলার আসামী ভেট্টু ও জমির আজ পর্যন্ত পলাতক। তবে নিজ মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সচল রেখেছেন। তারপরও গত ৬ বছরেও তারা গ্রেফতার হয়নি। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্রমাগত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। সর্বশেষ গত বছরের ২২ আগষ্ট ঢাকার মতিঝিল থেকে কুরিয়ারে স্বপরিবারে নির্মূল করার লিখিত হুমকি পাঠায় হত্যাকারী সেলিম। তাই এসব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিহত আলমগীর সিকদারের বাবা মোঃ আলী সিকদারসহ বান্দরবানে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→ডিজিএফআই পরিচয়ে সৈয়দপুর প্লাজার ব্যবসায়ীদের আয়না ঘরের হুমকি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!