Khaled Mahabub Khan Arafat
১১ জানুয়ারি ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪০ জন

নাইক্ষ্যংছড়িতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আবদুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য ও আন্তর্জাতিক গবেষক এ এস এম সুজা উদ্দিন

তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তে পররাষ্ট্রনীতি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং মানুষের অধিকারের ভিত্তিতে। বহিশক্রুর চোখ আমাদের সীমান্ত অঞ্চলে এবং এই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মানুষ আন্তর্জাতিক সীমান্তের মানুষ তাদেরকে শুধু একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না। আগামী দিনে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক বোঝাপড়া মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাবে। এটা কসমোপলিটন অঞ্চল। শুধু সরকার নয়, এই অঞ্চলের মানুষও অতন্দ্র প্রহরী। এখানে মানুষ অনেক কষ্ট করে। ঢাকার মানুষ এই অঞ্চলের মানুষের ভাষা বুঝে না,তাই এখানে এসে বুঝে আগামীর বান্দরবানের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান আলী,শোয়াই বুল হাসান আরিফ, এছাড়াও মোনতাসীর মাহমুদ আদনান,মুহাম্মদ সাইম উদ্দিন,একরামুল হক,সরওয়ার কামালসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।

আগে আওয়ামীলীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে। আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।

 আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরো পড়ুন>>>রোয়াংছড়ি সাবজোনের উদ্যোগে দু:স্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০