নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১ জন

আওয়ামীলীগের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে:খামলাই ম্রো

Copy Link

থানচি প্রতিনিধিঃ স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের সম্পদ লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ ও ছাত্র সমাজ অতিষ্ঠ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা।

 

শনিবার দুপুরে বান্দরবানের থানচিতে তিন্দু বাজার প্রাঙ্গণে তিন্দু ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থানচি উপজেলা বিএনপির জনসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য, সাবেক থানচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো এই কথা বলেন।

 

তিনি আরো বলেন, দেশের বাইরে থেকে এখনো বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্রের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিকে জনবান্ধব হতে হবে। জনগণের আস্থাভাজন অর্জন করতে হবে। যেকোন মূল্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, তিন্দু ইউনিয়ন বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ক্যসাউ মারমা, থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি ও থানচি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা অংশৈথুই মারমা, উচমং মারমা প্রমুখ।

 

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাকুরাম ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন যুবদলের সভাপতি লেংপা খুমি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমন ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি অংক্যথোয়াই মারমা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, তিন্দু ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।

আরো পড়ুন >>>আওয়ামিলীগের ঠিকাদারি সিন্ডিকেট ইউটি মং এর দখলে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!