নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪২ জন

আওয়ামিলীগের ঠিকাদারি সিন্ডিকেট ইউটি মং এর দখলে

Copy Link

বিশেষ প্রতিবেদন: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামিলীগ সরকারের পতন ঘটেছে।বান্দরবান এখনো আওয়ামীলীগ সরকারের সময়ে সুবিধাভোগী’রা বহাল তবিয়তে।সরকার পতনের পর জেলার আওয়ামিলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হওয়ায় পালিয়ে আত্মগোপনে চলে যায় বড় বড় রাঘব বোয়াল। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সকল কাজের দায়িত্ব নিয়েছন বান্দরবানের আরেক রাঘব বোয়াল ঠিকাদার ইউটি মং।

নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক সূত্রের তথ্য মতে,হাজার কোটি টাকা লুটপাট করে পালিয়ে আত্মগোপনে থাকা, দুর্নীতিবাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার আস্থাভাজন এবং ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ক্যশৈহ্লার নির্দেশে বান্দরবান জেলার পলাতক আওয়ামীলীগ নেতাদের অসমাপ্ত সকল কাজের দায়িত্ব নিয়েছেন এই ঠিকাদার এবং প্রতিমাসে মিয়েনমার সীমান্ত এলাকায় যাতায়াত করে সকল খোঁজখবর পৌঁছে দিচ্ছেন এবং নিয়মিত টাকা পাঠাচ্ছেন পালিয়ে আত্মগোপনে থাকা ক্যশৈহ্লার নিকট।

আওয়ামিলীগের আমলে হাজার কোটি টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিতে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লাইসেন্স ব্যবহার করে আওয়ামিলীগ নেতারা শত শত কোটি টাকার কাজ করতে গড়ে তুলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের বাইরে কাজ করার সাহস করতো না কেউ। ব্যক্তি পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সিন্ডিকেটের কাঠামো।আত্মগোপনে থাকা আওয়ামীলীগ নেতাদের অসমাপ্ত কাজের দায়িত্ব এবং আওয়ামীলীগ নেতাদের তৈরিকৃত সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন ঠিকাদার ইউটি মং।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন অধিদপ্তরে ইউটি মং এর লাইসেন্সগুলো ব্যবহার হয়ে আসছে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এই সকল প্রতিষ্ঠানের অধিকাংশ কাজ এবং ঠিকাদারি ব্যবসা গুটিকয়েক ঠিকাদারের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। সিন্ডিকেট নিয়ন্ত্রকদের অন্যতম ঠিকাদার ইউটি মং। পার্বত্য বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কর ফাঁকির সুবিধা নিতে সরকারি সকল ঠিকাদারি কাজ গুলো করেন এই ঠিকাদার।

সূত্রর তথ্য থেকে জানা যায়,বিগত দুই যুগ ধরে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে হাজার কোটি টাকার বিভিন্ন কাজ করা হয়েছে এই লাইসেন্সের নামে। পুরো টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ,প্রভাবিত করা ও ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। বর্তমানে একই কৌশলে এই সিন্ডিকেট,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঠিকাদারদের লাইসেন্স ব্যবহার করেই এভাবে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিতে নতুন করে সংগঠিত হয়েছে।

একাদিক সাধারণ ঠিকাদার বলেন, বান্দরবানে শতাধিক লাইসেন্স থাকলেও শুধু সিন্ডিকেটের সদস্য ঠিকাদাররাই কাজ পান। সিন্ডিকেটের বাইরের থাকা ঠিকাদারদের কাজ দেওয়া হয় না।সিন্ডিকেটের বাইরে কাজ পাওয়ার সুযোগ নেই। সিন্ডিকেটের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও। এই সকল অনিয়মের কারণে ঠিকাদারদের মধ্যে দিন দিন বাড়ছে ক্ষোভ। এই সকল দুর্নীতিবাজদের, সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে সকল ঠিকাদারদের কাজে সুযোগ সৃষ্টি করার দাবি জানান।

এবিষয়ে ঠিকাদার ইউটি মং এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ওনার মেটোফোন কল দিলে তিনি কল রিসিভ করেনি। তাই উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

>>>অসতর্কতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতি বেশি হয়: ফায়ার সার্ভিস উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!