নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭ জন

থানচিতে শান্তিচুক্তি ২৭ বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান রিজিয়ন কৃতক মানবিক সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অংশ হিসেবে দায়িত্বপূর্ণ বম, ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের দু:স্থ, অসহায় জনগনের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বান্দরবান রিজিয়ন।

বুধবার বিকেলে থানচি উপজেলার বাকলাই পাড়া সাব জোনের আওতাধীন পাড়া সমূহে এ সহায়তা প্রদান ক‌রেন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি। এসময় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএস‌সি, জোনের উপ অধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন, পিএসসি, ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে  শিক্ষা সহায়তা, উপাসনালয় নির্মাণের জন্য ঢেউটিন এবং শতাধিক দু:স্থ ও অসহায় পাহাড়ি জনগণের মাঝে শীতবস্ত্র ও কম্বল এবং কোমলমতি বাচ্চাদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।একই সাথে এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্পে ৪৭ জন শিশু, ৯৫ জন মহিলা ও ১৪৫ পুরুষসহ মোট ২৮৭ জন সেবাভোগী জনসাধারণ বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

চিকিৎসা কার্যক্রম চলাকালীন রিজিয়ন কমান্ডার, এলাকা পরিদর্শন করেন ও চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি, এই অঞ্চলের জনগণদের শান্তিপূর্ণসহাবস্থান ও সু-সসম্পর্ক বজায় রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন এবং চরম সময়ের মধ্যেও তাদের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শুরু থেকে এলাকার মানুষের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও বিভিন্নভাবে উপকারভো‌গিরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ও বান্দরবান রিজিয়ন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর উত্তোত্তর সাফল‌্য কামনা ক‌রেন।

আরো পড়ুন >>>থানচিতে শান্তিচুক্তি ২৭ বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান রিজিয়ন কৃতক মানবিক সহায়তা প্রদান

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!