নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০০ জন

থানচিতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে আহত সেই কিশোরের মৃত্যু

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় চাঁদের গাড়ি (ছাদখোলা লেন্ডক্রুজার) ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২ টায় বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় থানচি থেকে আসা চাঁদের গাড়ি (ছাদখোলা লেন্ডক্রুজার) ওপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারলে মোটরসাইকেল চালক সিংলক ম্রো (১৭) গুরুতর ভাবে আহত হয় সেই কিশোর। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়,চাঁদের গাড়ির চালক সহ সকল যাত্রী অক্ষত অবস্থায় রয়েছে। আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় গাড়ির চালকই ধূর্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এই সংঘর্ষ, তবে চাঁদের গাড়ির (ছাদখোলা লেন্ডক্রুজার) চালক উলটা পথ চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের দাবি।

নিহত সিংলক ম্রো (১৭) বলিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাক্ষয় কমান্ডার পাড়া বাসিন্দা কমচম ম্রো এর ছেলে বলে জানা যায়। ওপর দিকে চাঁদের গাড়ি (ছাদখোলা লেন্ডক্রুজার) এর চালক মোঃ আকতার (২৩) লামা বাজার পাড়া, ৬নং ওয়ার্ড, লামা পৌরসভা বাসিন্দা আবদুল মালেক এর ছেলে বলে জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে,থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, চাঁদের গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনার শুনেছি। তবে মৃত্যুর খবর এখনো পায়নি। আর এই নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন >>>থানচিতে চাঁদের গাড়ি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!