নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৯ জন

ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাহাবুবুর রহমান শামীম

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে,সাত উপজেলা,তেত্রিশ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে বিএনপি’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হয় স্থানীয় রাজারমাঠে,সেখান থেকে বিশাল র‌্যালি বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে যুক্ত হয় জনসমাবেশস্থলে।

বুধবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান ট্রাফিক মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভা’য় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন,জনগনের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে নিতে আহব্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, রাষ্ট্রের জন্য কি ভালো কি মন্দ সেটি রাজনীতিবিদরাই জানেন।

অন্তর্বর্তী কালীন সরকাকে সময় ক্ষেপন না করার অনুরোধ জানিয়ে বলেন, গত ৫ই আগস্ট গনঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়,ক্ষমতাসীন সকলের জন্য শিক্ষানীয় বিষয়। দেশের ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতেন শহীদ জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী বাঙালির ভাই ভাই সুসম্পর্ক প্রতিষ্ঠাও করেছিলেন তিনি।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের আহব্বায়ক লুসাই মং,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপিনেতা সাহাদাত হোসেন জনি, রিটল বিশ্বাস,সেলিম রেজা,জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

(আরো পড়ুন)

আমাদের সরকার ক্ষমতায় এলে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার ভোগ করবে: সাচিং প্রু জেরী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!