Khaled Mahabub Khan Arafat
১২ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩৮ জন

পর্যটকের ঝুলন্ত লাশ পাওয়া গেলো কক্সবাজারের এক হোটেলে

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার শহরের কলাতলী এলাকার মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

অমিত বড়ুয়া (৩৪) নামের সেই পর্যটক চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা এলাকার রাজবিহারী বড়ুয়ার ছেলে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলে ৮ অক্টোবর বেলা ১১টায় অমিত বড়ুয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছে ওই রিসোর্টের ১০৮ নম্বর কক্ষে ওঠেন। শুক্র বার (১১অক্টোবর) বেলা ১১টার দিকে হোটেল কক্ষ ছাড়ার কথা অমিত বড়ুয়ার। হোটেল কর্মচারীরা দুপুর ১২টার দিকে ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেও অমিত বড়ুয়ার সাড়া পাননি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পর্যটক আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজের খোঁজে………

টিকে থাকার নামই বিশ্বাস

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান দমনে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ নবাগত ইউএনও’র

কে এস মং-এর উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা পেয়ে চোখ ভালো হলো ৭ রোগীর

এহসান মাহমুদ –এর ”আদিবাসী প্রেমিকার মুখ” কব্যগ্রন্তের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রতিবাদে পিসিসিপির ক্ষোভ ও নিন্দা

১০

প্রয়াত শন সূচী চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১১

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনার কেন্দ্রে সজল-জ্যাকি

১২

বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি কে এস মং-এর গভীর সমবেদনা

১৩

হাটহাজারীতে দৈনিক সাঙ্গুর সাংবাদিক জাহাঙ্গীরের ওপর হামলা

১৪

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১৫

আরণ্যক এর আত্মকথা

১৬

লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের কাউন্টডাউন

১৭

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডাটাবেস উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী

১৮

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

১৯

জীবনের জটিল আবর্ত

২০
error: Content is protected !!