নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৫ জন

ঘুমধুমে পারিবারিক কলহের জেরে এক নারী বিষপানে আত্মহত্যা,

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পারিবারিক কলহের জের ধরে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার (২অক্টোবর ) সন্ধ্যা ৭ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই এলাকার মোঃ ইসলামের স্ত্রী সাবেকুন্নাহার সাকু (৫২)। জানা যায় স্বামী ইসলামের সাথে নিহতের ২৫ বছরের মেয়ে মুন্নী জন্মের পর থেকে কোনো যোগাযোগ ছিলনা সাকুর।

মেয়েকে নিয়ে দীর্ঘ আড়াই যুগের বেশী সময় কাটিয়ে দেন সাকু। তার একমাত্র কন্যা মুন্নীর সাথে বিয়ে হয় আপন ভাইপো,মৃত কবির আহমদের ছেলে রফিকের। বিয়ের কিছুদিন পর থেকেই মুন্নী এবং রফিকের সংসারে অশান্তি চলে আসছিল। এ নিয়ে বহু শালিশ-দরবার হয়েছে।

কন্যা মুন্নীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন মা সাবেকুন্নাহার। গত ২ অক্টোবর জামাতা রফিকের সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে রাগে ক্ষোভে ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

তড়িঘড়ি করে জামাতা রফিকসহ লোকজন লাশ দাফন কার্য সম্পাদনের চেষ্টা করেও বিষপানের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ৩ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শিকদার যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান,তাদের ফুফু দীর্ঘদিন অসুস্থ্যতায় ভোগছিল,অসহ্য যন্ত্রণায় বেগুন ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করলে মৃত্যু হয়।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ ধর্মজীত জানান, ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের মধ্যেমে সাবেকুন্নাহার নামে এক নারীর মৃত্যের বিষয়টি আমি নিশ্চিন্ত হয়েছি।

আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়দন্তের জন্য লাশ কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!