নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯২ জন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবেন না – ওয়াদুদ ভূইয়া 

Copy Link

খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের প্রতি আহবান করে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়কে অশান্ত করবেন না। জনমনে স্বস্তি ফেরাতে ও শান্তি, সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি মিলে মিশে কাজ করতে হবে। কোন ধরণের গুজব ছড়াবেন না। ফেইসবুকে ফেইক বা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকতে হবে।

পতিত সরকারের দোসররা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। পাহাড় সমতলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা দেশের বর্তমান সরকারকে ব্যার্থ করার অপচেষ্টা চালিয়ে আবার তাদের শাসন, লুটতরাজ, ধোঁকাবাজি এবং গুম খুন, হামলা, মামলার রাজত্ব কায়েম করার ষড়যন্ত্র করছে।

পলাতক হাসিনার আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার যে ষড়যন্ত্রের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে সকলে সজাগ থাকতে হবে। দেশবিরোধী আওয়ামী লীগের মিথ্যা, অসত্য ও উস্কানিমূলক অপ-প্রচারের ফাঁদে পা না দেওয়ার জন্যে সকল ধর্ম – বর্ণের মানুষকে অনুরোধ জানাচ্ছি।

পাহড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।

কোন সম্প্রদায়কে নিয়ে কটুক্তি, উস্কানি, বিভ্রান্তকর পোস্ট বা কমেন্ট করে পরিস্থিতি ঘোলাটে করবেন না।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিতে স্ব স্ব সম্প্রদায়ের নেতৃবৃন্দ সজাগ থাকুন।

পাহাড়ি বাঙালি মিলেমিশে শান্তি সম্প্রীতি ধরে রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যের বিকল্প নেই। বিভেদ হানাহানি না করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!