নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৯ জন

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের জায়গা হবেনা : আমির খসরু মাহমুদ

Copy Link

মাস্তান, চাঁদাবাজ-দখলবাজদের জায়গা বিএনপিতে নেই আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা খাগড়াছড়িতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু আরো বলেন, অনেকের মুখে শুনতে পেয়েছিলাম – হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোককে হত্যা করবে। বিএনপি সব দখল করে ফেলবে। কই এমন কিছু কি হয়েছে?

অথচ গত ১৬ বছরে বিএনপির শতশত লোক হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কেঁড়ে নেওয়া হয়েছে। ১৫-১৬ বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন গ্রামে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুঁইয়া।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!