নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৪ জন

রামুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন,সাবেক এমপি লুৎফর রহমান কাজল

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

২৩ আগস্ট(শুক্রবার) সকাল নয়টায় বের হয়ে তিনি প্রথমে কাউয়াখোপ পরে কচ্ছপিয়া, গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট পরিদর্শন করেন ও বন্যাদূর্গত দুই হাজারের অধিক মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেন। পরে তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের এর বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং তার ছেলেকে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তিনি বলেন, রামুসহ জেলার বিভিন্ন স্থানে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, পানি বন্দী এসব মানুষ কে প্রয়োজনীয় ত্রান প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা জরুরী ভিত্তিতে পুনর্নির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহ-সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, কচ্ছপিয়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আলম, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি এনামুল হক, দিদারুল আলম সিকদার,রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক সানাউল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক, তাতীঁদলের আহবায়ক মনজুর আলমসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!