নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৮ জন

বাইশারীতে প্রবল বর্ষনে ও পাহাড়ী ঢলে ৮ গ্রামে ৪ শতাধিক পরিবার পানিবন্দি 

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে ৮ গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বৃহস্পতিবার(২২ আগস্ট)ভোর রাত থেকে প্রবল বর্ষন শুরু হলে ইউনিয়নের  ৮ গ্রামে পানিবন্দি হয় ৪ শতাধিক পরিবার। ভেসে যায় গরু, ছাগল, হাস মুরগী, নষ্ট হয়ে হয়ে যায় ফসল, বীজ তলা। পানিতে ভাসিয়ে নিয়ে যায় দক্ষিন বাইশারী গ্রামের নুরুল আলমের বসতবাড়ি সহ কয়েকটি বাড়ি।

দক্ষিন বাইশারী গ্রামের নুরুল আলম জানান, ভোর রাতের এক ঘণ্টা বৃষ্টিতে পুরো গ্রাম ডুবে যায়।

একই গ্রামের বাসিন্দা মোঃ জুনাইদ জানান তার বসত ঘরের ভিতরে প্রচুর পানি। হাস মুরগি পানিতে ভেসে গেছে। একটি গরু ও পানিতে ভেসে গিয়ে মারা যায়।

অপরদিকে বাইশারী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ও বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে পানিবন্দি মানুষের পাশে গিয়ে সহযেোগিতায় এগিয়ে আসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম জানান  বিএনপির পক্ষ থেকে ৩ হাজার মানুষের জন্য দু বেলা খাবারের  ব্যাবস্থা করেছেন।

অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামির বাইশারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ও পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরনের ব্যাবস্থা করেছেন বলে জানান জামায়াত নেতা মোঃ রফিক বশরী।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলম জানান এত পানি আর দেখেননি। তাছাড়া তিনি ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবহিত করেছেন এবং পানিবন্দি লোকজনের জন্য খাবারের ব্যাবস্থা করেছেন।

সরজমিনে গিয়ে দেখা যায় বাইশারী ইউনিয়নের ৮ টি গ্রামের ৪ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৮ টি গ্রামের মধ্যে রয়েছে পশ্চিম বাইশারী, দক্ষিন বাইশারী, মধ্যম বাইশারী, পুর্ব বাইশারী, নারিচ বুনিয়া, করলিয়ামুরা, গোদাম পাড়া সহ বাইশারী বাজারের প্রায় ১০ টি দোকানে পানি ঢুকে ব্যাাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে বেশী ক্ষতি হয়েছে শিবলির মুদি দোকান। এছাড়া  রাস্তাঘাট ও খালের বেড়িবাঁধ ভেংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য প্রাথমিক ভাবে ২ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকার মানুষজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শনের পর আরো বরাদ্দ দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!