নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০১৮, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১৬ জন

যুক্তরাষ্ট্রের মাটিতে অভিষেকের অপেক্ষায় টাইগাররা

Copy Link

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে টাইগাররা। আগামী ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড বিভাগীয় পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটিও এখানে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। এই ভেন্যুতে এমনকি যুক্তরাষ্ট্রের মাটিতেই আগে কখনো খেলেনি টাইগাররা। বিশ্বের পঞ্চম দল হিসেবে এখানে অভিষেক হবে বাংলাদেশের।

এর আগে সেন্ট্রাল ব্রওয়ার্ড বিভাগীয় পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ খেলেছিল। এই ৪ দলের প্রতিটি ম্যাচই ছিল টি-টোয়েন্টি। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ চারটি করে, শ্রীলঙ্কা-ভারত ২টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থাকলেও ফ্লোরিডা দিয়ে সিরিজে ঘুড়ে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব বলেন, ‘ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ভালো ফল করার সুযোগ থাকছে।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!