Mahabub Hassan Khan
৩ আগস্ট ২০১৮, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩৯ জন

ভারতকে একাই টেনে তুললেন অধিনায়ক কোহলি

সহযোদ্ধারা একে একে সাজঘরে ফিরে গেলেও হার মানেনি অধিনায়ক৷ এজবাস্টনে সেঞ্চুরি করে জবাব দিলেন সমালোচকদের৷ ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি কোহলি৷ ২০১৪ ভারতের ইংল্যান্ড সফরের ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট৷ কিন্তু এবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তার জাত চেনালেন। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্মান এবারের মত রক্ষা পেল তার ব্যাটিং একাগ্রতায়৷

সেঞ্চুরি করেই হেলমেট খুলে আকাশের দিকে হাত ছুঁড়ে দেওয়াার পাশাপাশি স্ত্রী আনুশকা শর্মার দেওয়া ওয়েডিং রিং-এ চুম্বন করেন কোহলি৷ এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২২টি শতরানের মালিক হলেন বিরাট৷ ইংল্যান্ডে কাউন্টি খেলার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলেননি ভারত অধিনায়ক৷ কিন্তু চোটের জন্য কাউন্টি খেলাও হয়নি বিরাটের৷ টি-২০ ও ওয়ানডে সিরিজে চেনা ছন্দে দেখা না গেলেও টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই জ্বলে উঠল কোহলির ব্যাট৷

চার নম্বরে ব্যাটিং করতে নেমে একাই লড়াই করেন কোহলি৷ ৫৯ রানে লাঞ্চের আগে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি৷ দলের শেষ ব্যাটসম্যান উমেশ যাদবকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি করেন তিনি৷ শেষ পর্যন্ত ১৪৯ রান করে ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যাপ্টেন কোহলি৷ ২২৫ বল খেলে ২২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন বিরাট৷

তবে এদিন ভারত অধিনায়কের সঙ্গে ছিল বিরাট ভাগ্য। ব্যক্তিগত ২১ ও ৫১ রানে জীবনদান পান কোহলি৷ জেমস অ্যান্ডারসনের বলে দ্বিতীয় স্লিপে বিরাটের সহজ ক্যাচ ফেলেন ডাউড মালান৷ আর হাফ-সেঞ্চুরির ঠিক পরেই স্যাম কুরানের বলে প্রথম স্লিপে ক্যাচ ফেলেন জো রুটের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটের অ্যালেস্টার কুক৷ দুইবার জীবন পেয়ে আর পিছনে তাকাননি ভারত অধিনায়ক৷ ১১ নম্বর ব্যাটসম্যান উমেশ যাদবকে সঙ্গে নিয়ে ইনিংসের সেরা পার্টনারশিপ (৫৭ রান) গড়েন কোহলি৷

এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা মন্দ হয়নি টিম কোহলির৷ দিনের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ড ইনিংসের সমাপ্তি টানে ভারত৷ ২৮৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস৷ নিজের প্রথম ওভারেই স্যাম কুরানকে তুলে নিয়ে ইংল্যান্ড ইনিংস শেষ করে দেন মোহম্মদ শামি৷

ভারতীয় ইনিংসের শুরুটা মন্দ হয়নি৷ ওপেনিং জুটিতে ৫০ রান তোলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয়৷ কিন্তু বাঁ-হাতি তরুণ পেসার স্যাম কুরানের সুইংয়ে কুপোকাত ভারতের টপ-অর্ডার৷ লাঞ্চ-ব্রেকের আগেই সাজঘরের পথ ধরেন বিজয়, লোকেশ রাহুল ও ধাওয়ান৷ তিনজনকেই প্যাভিলিয়নের রাস্তা দেখান কুরান৷ মাত্র দু’মাস আগে টেস্ট অভিষেক হওয়া কুরান এদিন শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন৷

জুনে পাকিস্তানের বিরুদ্ধে হেডিংলিতে টেস্ট অভিষেক হওয়া কুরান এদিন ৭৪ রান দিয়ে ভারতীয় ইনিংসের চারটি উইকেট তুলে নেন৷ দু’টি করে উইকেট নিয়েছেন জিমি অ্যান্ডারসন, বেন স্টোকস এবং লেগ-স্পিনার আদিল রশিদ৷ দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অ্যালেস্টার কুকের উইকেট হারিয়ে ৯ রান তুলেছে ইংল্যান্ড৷ অর্থাৎ ২২ রানের লিড ভারতের সামনে৷ এর আগে ইংল্যান্ড তাদের নিজেদের প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০