নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩ জন

বান্দরবান সড়ক দুর্ঘটনায় ১ জন নারী নিহত ৫ জন আহত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃরুমা উপজেলায় চান্দের গাড়ি(খোলা জিপ)উল্টে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

সোমবার (৪ মার্চ) সকালে রুমা সদর ইউনিয়নের নাজেরাট এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। নিহত নারীর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়ার গ্রামে কু হই খুমি -এর মেয়ে।

এই ঘটনায় আহতরা হলেন- প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা(২৫)। তারা একই ইউনিয়নের সামাখাল পাড়া বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুমা উপজেলা সামাখাল পাড়ার বাসিন্দারা জীপ গাড়ি যোগে রুমা বাজারে উদ্দেশ্যে আসছিলেন।পথে নাজারাট পাড়া এলাকায় পৌছালে চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশে থাকা দেওয়ালের সাথে ধাক্কা লাগে।এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে লিংএ খুমি (১৮) নামে এক নারী নিহত হয় এবং এ ঘটনায় আরও ৫ আহত হয়েছে।স্থানীয়রা আহতদের  উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য রুমা থানার ওসি মোহাম্মদ শাজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রুমা সদর ইউনিয়ন চেয়ারম্যান শৈমং মারমা শৈবং জানান,রুমা বাজার আসার সময় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান জানান, চান্দের গাড়ি দুর্ঘটনায় একজন নিহত ও ৫জন আহত হয়েছে।আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত নারীর লাশ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীরা যদি মামলা করলে সেটি পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন>>বান্দরবান অনাথ শিশুদের নিয়ে প্রার্থনার মাধ্যমে সময়ের আলোপত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!