নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০৬ জন

বান্দরবান প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন 

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ তিন পার্বত্য জেলা বান্দরবান,রাঙ্গামাটি,খাগড়াছড়ি, প্রমীলা ফুটবলারদের অংশগ্রহণে  জমকালো অনুষ্ঠানের মাধ্যমে   উদ্বোধন হলো পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে  জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টুর্নামেন্টেের  উদ্বোধন করেন, বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন,বান্দরবান রিজিওন এবং বান্দরবান সেনা জোন,জেলা প্রশাসন সহ সামরিক বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ ধরনের টুর্নামেন্ট একটি নজির স্থাপন করেছে। সুস্থ্য সমাজ বিকাশে খেলা ধুলার কোন বিকল্প নাই,আগামীতেও  এ ধরনের টুর্নামেন্টের আয়োজনে পাশে থাকবে বান্দরবান সেনা জোন।

টুর্নামেন্টে পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলা প্রমীলা মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রথম দিনের  খেলায় বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দল খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দলের কাছে ১-৪ গোলে পরাজিত হয়। বিকালে অনুষ্ঠিত খেলায় বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দল ০-৪ গোলে  রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলের কাছে  পরাজিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএসও-৩, ক্যাপ্টেন মোঃ আবদুল মান্নান,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, জুয়েল চাকমা,বান্দরবান  জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, মুজিবুর রশিদ সহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!