নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৩ জন

সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধন কে আরো অটুট রাখতে রিজিয়ন  ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সেনা জোন প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ( ০২ ফেব্রুয়ারী)  সকাল ৯ টায় বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে  জোনের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান সেনা জোনের প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধন কে আরো অটুট রাখতে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১২ টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। জোনের প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মেজর এম এম ইয়াসিন আজিজ এর সঞ্চালনায় বেলুন উড়ানোর মাধ্যমে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচেবান্দরবান বিচার বিভাগ বনাম পৌরসভা দলের খেলা অনুষ্ঠিত হয়
উদ্বোধনী খেলায়  বিচার বিভাগ দল,  পৌরসভা দলকে ১৬ রানে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি,এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হক, মেজর এস এম হাসানাত ফেরদৌস, বিএম বান্দরবান সেনা রিজিয়ন, জনাব রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেল এছাড়াও ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন টা আরো দৃঢ় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও খেলা মানুষের মনকে সুস্থ ও আনন্দদায়ক করে তোলে। তিনি আরো বলেন বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই। সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে তিনি অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এ সর্বমোট ১২টি দলের অংশগ্রহণ করেছে। বান্দরবান সেনা রিজিয়ন দল, বান্দরবান সেনা জোন দল,জেলা প্রশাসন দল,পানি উন্নয়নবোর্ড দল,এলজিইডি বান্দরবান দল,জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দল,বান্দরবান বিচার বিভাগ দল,বান্দরবান স্বাস্থ্য বিভাগ দল, বান্দরবান জেলা পরিষদ দল, বান্দরবান জেলা পুলিশ দল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দল ও বান্দরবান পৌরসভা দল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!