নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪১ জন

রুমায় পর্যটকবাহি গাড়ি খাদে পড়ে দুইজন নিহত, আহত ১১ জন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত ও ১১ পর্যটক আহত হয়েছে। নিহতরা হলেন, জয়নব (২৪) ও ফিরোজা বেগম (৫০)। এর মধ্যে জয়নব মাস্টার্স এর ছাত্রী ও ফিরোজা ঢাকার বাসিন্দা “নারীর চোখে বিশ্ব দেখা সংগঠন এর সদস্য”

শনিবার (২০ জানুয়ারি)সকাল আনুমানিক ১১ টায় রুমা-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর সেনাসদস্য ও দমকলকর্মীরা উদ্ধার অভিযানে নামে দ্রুত আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে আন্জুমা হক(৩৫), বাড়ি মাগুরা, তিনি ঢাকায় বসবাস করেন। আহতের নাম রাফান (১২), পিতা: সজীব,বাড়ি ঢাকা, ঊষসী নাগ (১৫), পিতা: দিবাকর চন্দ্র নাগ, বাড়ি কুমিল্লা। ডা. জবা রায় (৪৫) স্বামী: দিবাকর চন্দ্র নাগ, বাড়ি কুমিল্লা। মাহফুজা ইসলাম রুপা (৪৫) বাড়ি কুষ্টিয়া, আমেনা বেগম (৬০) বাড়ি কুষ্টিয়া, তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম, রিজভী (৩৪), মাতা: ফিরোজা বেগম(৫৩), আঞ্জুমান হক(৩৫), ইতু (১৬), পিতা: হাবিবুল ইসলাম, বাড়ি কুষ্টিয়া ও স্বর্ণা (২৩)।

বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে জানান,ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮জনের একটি টিম ৫টি জীপ গাড়ী নিয়ে ১৯ জানুয়ারী (শুক্রবার) সকালে রুমা উপজেলার বগালেক যায়। পরে তারা শনিবার বগালেক থেকে কেওক্রাডং ভ্রমন শেষে শনিবার সকালে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জীপ গাড়ী দুর্ঘটনায় পতিত হয় এবং ঘটনাস্থলে ২ পর্যটক নিহত ও ১১ জন আহত হয়। আহত সাতজন নারী পর্যটক তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!