নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৫ জন

বান্দরবান ঈদ উপলক্ষ্যে শপিং মল সহ দোকান না খোলার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

Copy Link

আগামী ১০ মে থেকে দেশব্যাপী ঈদ উপলক্ষ্যে শপিং মল ও দোকান সীমিত পরিসরে খোলার জন্য সরকার সিদ্ধান্ত দিলেও, শপিং মল সহ দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে বান্দরবান ব্যবসায়ী সমিতি।

শুক্রবার (৮মে) অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেনের সভাপতিত্ব জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবান বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশব্যাপী লকডাউনের মধ্যেও সরকারের বেঁধে দেয়া নিয়ম ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে  ব্যবসায়ীরা মার্কেট,কাপড়,কসমেটিকস ও জুতার  দোকান খুলতে পারবে। এতে সরকারের বেঁধে দেয়া নিয়ম ও স্বাস্থ্যবিধির লঙ্ঘন হয় তাহলে ভ্রাম্যমান আদালতসহ প্রশাসন কঠিন ব্যবস্থা নিবে।

এসময় ব্যবসায়ী নেতৃবৃৃন্দ বলেন,লকডাউনের কারনে গত এক মাস ধরে ব্যবসা প্রতিষ্টান গুলো বন্ধ আছে,সামনে মুসলমানদের পবিত্র ঈদ,সকল কিছু বিবেচনা করলে নারী,পুরুষ ও শিশুসহ সকল বয়সের মানুষের মাঝে কাপড়,জুতাসহ ব্যবহার্য  নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যাপক চাহিদা রয়েছে।

দির্ঘ দিন পর সীমিত পরিসরে দোকান খোলা পেয়ে মানুষের ভিড়ভাট্টা  বাড়বেই। সরকারের  আরোপিত স্বাস্থ্যবিধি,নানা বিধি নিষেধ ও আইন কানুন ব্যবসায়ী ও গ্রাহকদের পক্ষে শত ভাগ মেনে চলা সম্ভব হবে না।ব্যবসায়ী’রা বেচা বিক্রি করে পাবেন ৫ হাজার টাকা আর একটি ভুলের কারনে ভ্রাম্যমান আদালতের জরিমানা গুনতে হবে ১০ হাজার টাকা। একারণে দোকানপাট বন্ধ রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন ব্যবসায়ী নেতা’রা।

একারণে ঈদ উপলক্ষে বান্দরবানে বাজারে ঔষধ,মুদি,মাছমাংস,শাকসবজির দোকান ছাড়া আর কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না।

জেলা প্রশাসনের সাথে অনুষ্টিত বৈঠকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,মুদি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিমল কান্তি দাশ,বান্দরবান বাজার ব্যবসায়ী সমিতির সহ- সভাপতি নুরুল আলম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!