নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬১৯ জন

শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে: শাকিব খান

Copy Link

বৃহস্পতিবার সকাল ১১টায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকা যাচ্ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে গাড়ি থামান। এরপর শিক্ষার্থীরা শাকিব খানকে দেখে হইহুল্লোড় করে ছুটে আসেন।

গাড়ি থামিয়ে শাকিব খান তার গাড়ির জানালা খুলে দিলে সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ছুটে আসেন। এ সময় আন্দোলনে যোগ দেয়ার জন্য তাকে আহ্বান জানান শিক্ষার্থীরা। কিন্তু শুটিং থাকায় যোগ দিতে পারেননি শাকিব। তবে তাৎক্ষণিকভাবে শাকিব খান শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে তার সমর্থনের কথা জানান।

বেশ কিছুক্ষণ ধরে শাকিব খান গাড়িতে বসে শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলেন।

এ সময় শাকিব বলেন, খুবই ভালো লাগছিল দেখে যে বৃষ্টির মধ্যে ভিজে তারা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। শুটিংয়ের কস্টিউম পরা না থাকলে আমি শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে যেতাম।

শাকিব খান মনে করেন, র‍্যাডিসন হোটেলের সামনে দুই শিক্ষার্থীর মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড! কারণ, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক প্রতিদিনই এভাবে আমাদের ভাইবোনদের জীবন কেড়ে নিচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আজকে যে কোমলমতি শিক্ষার্থীরা দাবি আদায়ে রাস্তায় আন্দোলন করছে, সেটা আমাদের বড়দের করার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা ব্যর্থ হয়েছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

১

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৩

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৪

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৫

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৬

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৭

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৮

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

৯

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১০

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১১

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১২

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৩

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৪

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৫

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৬

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৮

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১৯

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

২০
error: Content is protected !!