নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০১৯, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩২ জন

বাংলাদেশকে এসএ গেমস: প্রথম স্বর্ণ এনে দিলেন পাহাড়ের ছেলে দিপু চাকমা

Copy Link

এবারের এসএ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক জেতা আর এই পদক এনে দিলেন পাহাড়ের ছেলে দিপু চাকমা।

সকালে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জেতার মধ্য দিয়ে শুরু হয় এবারের এসএ গেমসে বাংলাদেশের পদক জেতা। দুপুরে তায়কোয়ান্দো ইভেন্টে আসরের প্রথম স্বর্ণ জিতেছে বাংলাদেশ। দিপু চাকমা এই ইভেন্টে বাংলাদেশের পতাকা তুলেছেন সবার উপরে।

তায়কোন্দোর ২৯ বা তদর্থ বয়েসী পমাসি ক্যাটাগরিতে স্বর্ণ জিতলেন দিপু। স্বর্ণ জেতার পথে দিপু স্কোর করেন ১৬.২৪। তিনি পরাজিত করেন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের।

এমন অর্জনের পর প্রতিক্রিয়ায় আবেগে আত্মহারা দিপু, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বিশ্বাস করতে পারছি না যে স্বর্ণ জিতেছি। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৩তম এসএ গেমসের দ্বিতীয় দিনে তিন ব্রোঞ্জ আর এক স্বর্ণসহ এখন পর্যন্ত ছয়টি পদক জিতে নিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

সকালে মেয়েদের কারাতে ইভেন্টের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হুমায়রা আক্তার অন্তরা। একই ইভেন্টে দলগত ব্রোঞ্জও জেতে বাংলাদেশ। ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান।

এবার সর্বোচ্চ পদক জয়ের আশা নিয়ে নেপাল গিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ এবার পাঠিয়েছে ৫৯৫ সদস্যের বিশাল বহর। এদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে বাকি সবকটিতে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!