নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২১, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬৫ জন

ব্যাটারিচালিত তিন চাকার সকল যানবাহন বন্ধের নির্দেশ হাইকোর্টের

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃ বাংলাদেশে ব্যাটারিচালিত প্রায় চল্লিশ লাখ তিন চাকার যানবাহন চলাচল বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে এধরনের যানবাহন তৈরী, আমদানি,ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

গত ১৩ ডিসেম্বর ২০২১ বাঘ ইকো মটরস লিঃ এর সভাপতি কাজী জসিম উল ইসলামের পক্ষে এ ব‍্যপারে শিল্প,সড়ক পরিবহন ও পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট করা হয়।

গতকাল ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ‍্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রিটের পক্ষের আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত তিন চাকার বিভিন্ন যানবাহন গুলোতে বেশিরভাগই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এছাড়া এই ধরনের তিন চাকার যানবানগুলো পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর।এগুলো কোনপ্রকার রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই তিন চাকার যানবাহন বাবদ বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় চল্লিশ লাখ ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করেছি।

এই ব‍িষয়ে ব‍্যটারীচালিত তিন চাকা যানবাহনের মালিক ও শ্রমিকরা দাবি করেন,তারা স্বস্ব পৌরসভায় লাইসেন্স প্রাপ্তি ও লাইসেন্স নবায়নের মাধ‍্যমে রুটে চলাচল করে।এতে সরকারের রাজস্ব ফাঁকি হলে আমাদের কিছু করার নেই।তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের প্রায় ২/৩ কোটি নিম্ন শ্রেণীর জনগণ কর্মহীন হয়ে পড়বে। কর্মহীনদের বিকল্প কর্মসংস্থানের ব‍্যবস্থা মাথায় রেখে সরকার এটি বাস্তবায়ন করতে পারলে আমাদের আপত্তি থাকবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!