নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯২ জন

বান্দরবান ১৬ ডিসেম্বর সকল পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য ফ্রি

Copy Link

পাহাড় কন্ঠ ডেক্সঃবান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব গুলো পর্যটন কেন্দ্র কোন রকম প্রবেশ ফি ছাড়াই প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা।

এ সুবিধা থাকবে মেঘলা নীলাচল প্রান্তিক লেক চিম্বুক নীল দিগন্ত সহ জেলার সাত উপজেলার জেলাপ্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে। আগামী কাল বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান জেলাপ্রশাসন পর্যটকদের জন্য এ ছাড় ঘোষনা করেছে।

এদিকে ১৬ই ডিসেম্বর থেকে টানা ৩ দিনের ছুটি হওয়ায় বান্দরবানের সব হোটেল মোটেল গেস্ট হাউস গুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে।

 হোটেল মালিক সমিতির অমল দাশ বলেন, প্রতি বছর শীত মৌসুমে প্রচুর পর্যটকের আগমন ঘটে পার্বত্য এই জেলায়। তার উপর টানা ৩ দিনের ছুটি থাকায় এ আগমন আরো দুই তিন গুন বেড়ে যাবে। জেলার  সবগুলো হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ১৬ ই ডিসেম্বর টানা ৩ দিনের ছুটি থাকায় পর্যটকদের ঢল নামবে পর্যটন নগরী বান্দরবানে। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রতিটি পর্যটন স্পটে টুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী  নিয়োজিত থাকবে।

জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, পর্যটন নগরীর সৌন্দর্য্য দেখতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে তবে ১৬ ডিসেম্বর টানা ছুটি থাকায় পর্যটকের আগমন আরো বাড়বে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জেলাপ্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্র গুলোতে প্রবেশ মুল্য ফ্রি করে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কোন রকম প্রবেশ ফি ছাড়াই ১ দিনের জন্য সব দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!