নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২০ জন

পেকুয়ায় ব্রাকের মানবাধিকার ও আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Copy Link

নাজিম উদ্দিনঃ কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশের প্রথম সারির এনজিও সংস্থা ব্রাকের উদ্যোগে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে পেকুয়া ব্রাক অফিস কার্যালয়ে মৌলভী আব্দুল কাইয়ুমের পবিত্র কুরআন তেলওয়াত ও সনাতন ধর্মালম্বীর নেতা সুমন বিশ্বাসের পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে ও ব্রাক পেকুয়া শাখার মানবাধিকার ও আইন সহয়তা কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাক কক্সবাজার জেলা শাখার মানবাধিকার ও আইন সহয়তা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বলেন, ব্রাক জন্মলগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাল্য বিবাহ রোধ, ক্ষুদ্র ঋণ প্রদান, নারী পাচার রোধ,নারী নির্যাতন প্রতিরোধ, অসহায়দের আইন-সহায়তা প্রদান,যক্ষা রোগীর চিকিৎসা, যৌতুক বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ভাবে মানুষকে সহয়তা দিয়ে যাচ্ছে।

এছাড়াও বর্তমান বিশ্বে মহামারী করোনার সংক্রমণ এড়াতেও ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে প্রতিথযশা এ দাতব্য সংস্থাটি। প্রতিটি ওয়ার্ড়,ইউনিয়ন ও মহল্লার মানুষের দোয়ারে গিয়ে করোনার সংক্রমণ কিভাবে এড়াতে হয় সে বিষয়ে পরামর্শ, মাস্ক বিতরণসহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আগামীতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পেকুয়ায় কর্মরত সাংবাদিক জালাল উদ্দীন, এনজিও সংস্থা এক্কালাব পেকুয়ার ব্যবস্থাপক জাহেদুল আলম,পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আবদুল কাইয়ুম, ইমাম সমাজের প্রতিনিধি মৌলানা নুরুল ইসলাম,মৌলানা হাসান রব্বানী,হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মুসলিম নিকাহ ও তালাক রেজীরষ্টারের প্রতিনিধিরা,সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!