পেকুয়া প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় মারপিটে আহত হওয়া এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (২৩অক্টোবর) সন্ধা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের নাম শাহাব উদ্দিন (২৬)। সে পেকুয়া উপজেলার টৈটং ইউপির বটতলী খুনিয়াভিটা এলাকার মোঃ ইদ্রিসের ছেলে বলে জানা গেছে। সে ফিশিং ট্রলারে শ্রমিক হিসাবে কাজ করতো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে টৈটং ইউপির খুনিয়াভিটা এলাকার একটি দোকানের সামনে শাহাব উদ্দিন ও আব্দু শুক্কুরের মধ্যে পাওয়া টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পাওনা টাকা চাওয়ায় এক পর্যায়ে আব্দু শুক্কুর শাহাব উদ্দিনকে প্রচন্ড মারধর করে। এতেই গুরুতর আহত হয় শাহাব উদ্দিন। স্থানীয় ও পরিবারের লোকজন শাহাব উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার সন্ধায় চিকিৎসারত অবস্থায় আহত শাহাব উদ্দিনের মৃত্যু। এমনি তথ্য নিশ্চিত করেছেন টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
এদিকে শাহাব উদ্দিনের মৃত্যুর পরপরই স্থানীয়রা অভিযুক্ত আব্দু শুক্কুরকে আটক করে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী’র মাধ্যমে পুলিশের হাতে তুলে দেন।
পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত শাহাব উদ্দিন একটি ফিশিং ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। ওই ফিশিংয়ে মাঝি হিসেবে রয়েছে অভিযুক্ত আবদু শুক্কুর। যতটুকু জানতে পেরেছি নিহত শাহাব উদ্দিন অভিযুক্ত মাঝির কাজ থেকে ৭ হাজার টাকা পাওনা রয়েছে। ঘটনার দিন ওই টাকা নিয়ে দুইজনের মধ্যে বিতন্ডা হলে আবদু শুক্কুর নিরহ শাহাব উদ্দিনকে মারধর করে আহত করে। তাৎক্ষনিকভাবে পরিবারের পক্ষ থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনদিন চিকিৎসা শেষে রাত ৭টার দিকে মারা যায়।
No tags found for this post.
মন্তব্য করুন