Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় সদর ৩ নং ওয়ার্ড মৎস্যজীবিলীগের কমিটি অনুমোদন

নাজিম উদ্দিনঃ
আপডেট : October 1, 2021
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবিলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মইয়া দিয়া আশ্রয় কেন্দ্র মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভা থেকে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মো.পারভেজকে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

সদর মৎস্যজীবিলীগের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল হাসনাত বাহদুরের স্বাক্ষরিত ওই কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি অনুমোদন পুর্ববর্তী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ শিব্বীর। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সার্জেট (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সোহেল।