নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩৩ জন

উজানটিয়ায় ওরা তিনজনের আলোচনা মানুষের মুখে

Copy Link

পেকুয়া  প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের পেকুয়ায় প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে। উজানটিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তিনজনের আলোচনা সমালোচনা এখন মানুষের মুখে মুখে। নির্বাচনী ঝড় ওঠেছে উজানটিয়ায়। কে হবেন উজানটিয়ার অভিভাবক এখন এমন প্রশ্ন সবার মুখে মুখে। অবশ্যই তরুনদের মুখে এখন নতুন মুখের নাম বেশি শুনা যাচ্ছে।

আলোচনার শীর্ষে রয়েছে উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসাইন এমজারুল ও তরুণ সাংবাদিক এম এম আকরাম হোছাইন। সাংবাদিক আকরাম হোসাইন আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উজানটিয়ায় তিন আওয়ামী লীগ নেতাসহ মোট চারজন নৌকার মনোনয়ন পেতে ব্যস্ত রয়েছে।তবে নির্বাচনী মাঠে বিএনপির দুই হেভিওয়েট নেতার সরব উপস্থিতি নজরকাড়ার মতো।রেজাউল করিম চৌধুরী মিন্টু ও আনোয়ার হোসাইন এমজারুলের পদচারনায় উজ্জীবিত উজানটিয়ার জনপদ। তারা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারেদ্বারে।

এমজারুল সাবেক জনপ্রতিনিধি। মেম্বার পদে ভোট করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এলাকায় তার বিপুল জনসমর্থন রয়েছে। তরুন, যুবকরাই তার দিকে ঝুঁকছেন। ইউনিয়নের প্রতিটি বাজার-স্টেশনে গিয়ে সাধারণ মানুষদের সাথে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। রেজাউল করিম চৌধুরী মিন্টু একজন সহজ সরজ ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। গত ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ নিয়ে ভোট করছিলেন। সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে যান। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক।

উজানটিয়া বিএনপি অধ্যুসিত এলাকা। নম্র, ভদ্র ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তার আলাদা মর্যাদা রয়েছে এলাকায়। এছাড়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এর বিশ্বস্থ ও আস্থাভাজন ব্যক্তি মিন্টু। বিএনপি দলীয় প্রতীক নিয়ে এবারে নির্বাচনে অংশ গ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করবেন মিন্টু। মুরুব্বী সমাজ, যুব সমাজ তার মুল হাতিয়ার। তিনি ভোট বাজারে সরব রয়েছেন। মানুষের মুখে পরিবর্তনের সুর বাঁজতে শুনা যাচ্ছে।

মিন্টু জানান, উজানটিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করতে প্রস্তুত আছি। আশাকরি মানুষ আমার পরিশ্রমের মুল্যায়ন করবে। দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে কখনো যায়নি। এখনো দলের বাইরে গিয়ে কিছু করবোনা।

উজানটিয়ায় এবারের নতুন মুখ সাংবাদিক আকরাম হোছাইন। তিনি নৌকার মনোনয়ন পেতে মরিয়া। শিক্ষিত, নম্র ও উদয়মান ব্যক্তি তিনি। কর্মস্থলের কারনে দীর্ঘ সময় এলাকার বাইরে সময় পার করলেও গত দেড় বছর ধরে উজানটিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যোগ দিচ্ছেন নানা সামাজিক কর্মকান্ডে। নৌকার মনোনয়ন প্রত্যাশী হওয়ায় অনেক প্রার্থীর মাথা ব্যাথা এখন আকরাম। শিক্ষিত সমাজ তার দিকে ঝুঁকছেন।

ভোটাররা জানান, আমরা জিম্মিদশা থেকে বাঁচতে চাই। পরিবর্তন চাই। এবারের নির্বাচনে চমক দেখাতে চাই। সমাজ পরিবর্তন ও উন্নয়নে জন্য পরিবর্তনের বিকল্প নেই। আমরা নিরাপদ উজানটিয়া চাই। যেখানে কোন বৈষম্য থাকবেনা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!