babul khan
২৫ সেপ্টেম্বর ২০২১, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৮৮ জন

পেকুয়ায় লোকালয়ে আসা ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

Copy Link

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া ইউনিয়নের পূর্ব পাহাড়িয়াখালী এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পূর্ব ভারুয়াখালী মাষ্টার জিয়াবুল করিমের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়। বাড়ির মালিক স্থানীয় স্কুল শিক্ষক জিয়াবুল করিম জানান, তার বাড়ির উঠানে একটি প্রদর্শনী বাগানে চারিদিকে দেওয়া জালে সাপটি আটকে যায়। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে উপকুলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা (ছনুয়া রেঞ্জ) জুয়েল চৌধুরীর নেতেৃত্বে বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তা আমির হোসেনসহ সাপটি জাল কেটে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অজগরটি খাদ্যের জন্য লোকালয়ে এসেছিল। যার ফলে জালে আটকা পড়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এটিকে আমরা উদ্ধার করেছি। উদ্ধারের পর অজগরটিকে বারবাকিয়া বন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক অথবা বন্যপ্রাণী অভয়াশ্রমে হস্থান্তর করা হবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন নোঙর’রের কক্সবাজার ইউনিটের সদস্য সচিব এফ এম সুমন বলেন, মানুষ বন্যপ্রাণীর আবাসস্থলে চলে যাচ্ছে দিন দিন ফলে বন্যপাণী হুমকির মুখে। দিন দিন মানুষ পাহাড়ে বসবাসের ফলে বন্যপ্রাণী খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসতেছে। কেউ কেউ লোকালয়ে আসা বন্য প্রাণীদের হত্যা করছে। তিনি বন্য প্রাণী রক্ষায় সকলকে আরো সচেতন হওয়ার অনুরোধ জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!