নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৬১ জন

লামায় স্কুল ছাত্রীদের কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

Copy Link

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উদ্যোগে মেয়েদের আন্ত:উপজেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর)সকালে ‘আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক’ এ স্লোগানকে সামনে রেখে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে লামা, আলীকদম, নাইক্ষংচড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংস্থার সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। ৩০ জন করে দুটি দলে বিভক্ত হয়ে ৬০ ছাত্রী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতায় লামা উপজেলা প্রথম, আলীকদম দ্বিতীয় ও নাইক্ষংছড়ি উপজেলা তৃতীয় স্থান অর্জন করে। পরে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বিজয়ী ছাত্রীদের মধ্যে ব্যাগ ও ক্রেষ্ট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গ্রাউসের রিপোটিং এবং মনিটরিং কর্মকর্তা পাখওয়াম বম, ফোকাল পার্সন মেহেরুন্নেছা ও কমিউনিটি মোবিলাইজার বাপ্পী।

লকডাউনের আগে গ্রাউসের আয়োজনে সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় ৪০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজনকে চার হাজার টাকাসহ ৪০ প্রশিক্ষণার্থীকে ব্যাগ, ২ সেট ড্রেস প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!