নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৩ জন

পেকুয়ায় নির্বাচনী সহিংসতায় ২১০ বিরুদ্ধে পুলিশের মামলা

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী সহিংসতায় ২১০ বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বাদী মামলায় ক্ষমতাসীন দল আ’লীগের ওয়ার্ড কমিটির সভাপতিও রয়েছে। ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতাকারী পরাজিত ৩ প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থককেও আসামী করা হয়েছে।

পেকুয়া থানার এসআই আল আমিন বাদী হয়ে ২১ সেপ্টেম্বর (বুধবার) পেকুয়া থানায় নির্বাচনী সহিংসতায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামী টইটং ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার ও সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী নবীর হোছাইন প্রকাশ নবু মেম্বার। এ ছাড়াও ওই মামলায় ৩ নং আসামী করা হয়েছে ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতাকারী মেম্বার প্রার্থী ও ওয়ার্ড আ’লীগের সভাপতি কবির আহমদ সওদাগর, একই ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী মধুখালীর মো: আবদুল কাদের ইউসুফসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৯০ জনকে আসামী করা হয়েছে।

সুত্র থেকে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর টইটং ইউপির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সন্ধ্যায় ভোট গণনা ও ফলাফল প্রকাশ নিয়ে নির্বাচিত ইউপি সদস্য ও পরাজিত মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বনকানন বাজারে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ ও জনগনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত লোকজন বনকানন বাজারে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে।

উত্তেজিত জনতা পুলিশকে এক প্রকার অবরুদ্ধ করে ফেলে। তারা হাজিবাজার, বনকানন সড়কে গাছ ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ ওই স্থানে পৌছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, ২০ জনের নাম উল্লেখ অজ্ঞাত ১৯০ সহ ২১০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!