Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ার যুবক বিদ্যুতষ্পৃষ্টে উখিয়ায় মৃত্যু

নাজিম উদ্দিনঃ
আপডেট : September 17, 2021
Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ার যুবক বিদ্যুতষ্পৃষ্ট হয়ে উখিয়ায় রাজাপালং এলাকায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম (৩০) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী সরকারী ঘোনা এলাকার সৌদি প্রবাসি আহমদ শফির ছেলে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উখিকাট রাজাপালং এলাকায় আব্দুল মাজেদ এর ছেলে ছৈয়দ আলম এর বাড়ীতে টিউবওয়েল বসানোর কাজ করছিল তৌহিদ। ছৈয়দ আলম টিউবওয়েল শ্রমিক তৌহিদকে বিদুৎ এর কাজ করতে নিয়ে যায়। এ সময় বিদ্যুৎতারে জড়ায় সে। গুরুতর আহতবস্থায় উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পেকুয়া সদরের ইউপি সদস্য ইসমাঈল সিকদার জানায়,গত এক সপ্তাহ আগে তৌহিদসহ পেকুয়ার আরো কয়েকজন লোক টিউবওয়েল বসানোর জন্য উখিয়ায় যায়। বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ষ্পৃষ্টে তার মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ শুক্রবার (আজ) বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে।