নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২১, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২ জন

পেকুয়ার বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহকে আওয়ামীলীগ থেকে বহিস্কার

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২০ সেপ্টেম্বর। টইটং ইউপিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বহিস্কৃত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।

বিদ্রোহী প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে মনোনয়ন নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ। তফসিল ঘোষণার পর এলাকায় মিটিং,প্রচার প্রচারনায় ব্যস্ত ছিল শহিদুল্লাহ বিএ। তবে সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠ থেকে এক প্রকার উধাও তিনি। বলতে গেলে এক প্রকার প্রচার প্রচারনা নেই বললে চলে। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেও মনোনয়ন প্রত্যাহার করেনি আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ। তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। টানাপোড়েন চলে দলীয় নেতাকর্মীদের মাঝে। এদিকো অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দলের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ বিএ বলেন,ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমি ভোট করবোনা। আর্থিক সংকটে আছি। আমি দলের বাহিরে নেই। দল যেহেতু করি অবশ্যই নৌকার পক্ষে ভোট করবো। নৌকার প্রার্থীকে জেতাতে সর্বোচ্চ সহযোগিতা করবো। বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আমি জেলা আওয়ামীলীগ নেতাদের বরাবর আবেদন করবো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!