নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২১, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০ জন

পেকুয়ায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। ছোঁড়া হয়েছে ইটপাটকেল। এ সময় আতংক ছড়িয়ে পড়ে বাজারের ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে। তবে একটি পক্ষ দাবী করেছেন, ছাত্রদলের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানাগেছে,গত পহেলা সেপ্টেম্বর এম.ফরহাদ হোছাইনকে আহবায়ক ও মো.মারুফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক। কমিটি ঘোষনা হওয়ার পর থেকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পদবঞ্চিত হওয়ায় অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ ঝাঁড়েন।

তাদের দাবী দলের দুঃসময়ে পাশে থাকা, পরিচ্ছন্ন, ত্যাগীদের মুল্যায়ন করা হয়নি সদ্য ঘোষিত হওয়া কমিটিতে।অছাত্র,জুনিয়র,মাইম্যান ব্যক্তিদের প্রধান্য দেওয়া হয়েছে।এনিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ,হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।তারা কমিটি বাতিলের জন্য দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটও পালন করেছে।এদিকে সদ্য ঘোষিত কমিটির আহবায়ক এম,ফরহাদ হোছাইনের নেতৃত্বে ছাত্রদলের একটি স্বাগত মিছিল বারবাকিয়ার বারাইয়াকাটা থেকে বের হয়।

ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক এম.ফরহাদ হোছাইন জানায়,আমরা একটি স্বাগত মিছিল বের করে পেকুয়া বাজার দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দলের কিছু উশৃঙ্খল ব্যক্তিরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলার চেষ্টা করে। তাদের সাথে যোগ দেয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আমিনুর রশিদ বলেন,১১টার দিকে ছাত্রদলের স্বাগত মিছিলটি পেকুয়া বাজারের দিকে আসছিল। আওয়ামীলীগ ও শেখ হাসিনার নাম ধরে বিশ্রী শ্লোগান ধরে মিছিলে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষনিক মিছিলটি পন্ড করে দেয়।

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাসেম বলেন,ছাত্রদলের একটি মিছিল বের হয়। সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে শ্লোগান ধরে। তারা এত দুঃসাহস কোথায় পেল। পরে আমার নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!