নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২১, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৮ জন

রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Copy Link

রাঙামাটি প্রতিনিধিঃরাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক পামির দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, হেডম্যান-কার্বারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও পূর্বের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান এবং করোনাকালীন সময়ে জনগণের জন্য জনপ্রতিনিধিদের বিগত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

এসময় নানিয়ারচর থানা ওসি মোঃ সাব্বির রহমান বলেন, উপজেলায় নারী নির্যাতন বেড়ে গেছে। গত এক বছরে নানিয়ারচর থানার ৮টি মামলার মধ্যে ৪টিই নারী নির্যাতন মামলা হয়েছে। এসময় তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানী না করারও অনুরোধ জানান।

বক্তব্যে নির্বাহী অফিসার শিউলি রহমান বলেন, নারী নির্যাতন, মাদক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসব বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন।

সভা শেষে উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক শাখা কর্তৃক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!