Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ার প্রকাশ্যে পিতাকে কোপালো ছেলে!

নাজিম উদ্দিনঃ
আপডেট : August 31, 2021
Link Copied!

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ বিষয় নিয়ে প্রকাশ্যে ধারালো দা দিয়ে পিতাকে কুপিয়েছে মাদাকাসক্ত ছেলে। আহত আবুল কালামকে (৫২) প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার(৩০ আগস্ট)বিকেলে উপজেলার সদরের পেকুয়া বাজারের কবির আহমদ চৌধুরী বাড়ির তক্তারঘর সংলগ্ন জায়গায় এ ঘটনা ঘটে। আবুল কালাম সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার মৃত.আব্দুল কাদেরের ছেলে। পেশায় তিনি ভ্যান চালক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে ভ্যান চালক আবুল কালাম জমিদার বাড়ির তত্তার ঘরের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ তার ছেলে আবু তালেব দা দিয়ে আবুল কালামকে এলোপাতাড়ি কোপাচ্ছে। আমরা এগিয়ে গেলে আবু তালেব পালিয়ে যায়।

আহতের বড় ভাই আবু তাহের বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকালে পিতা-পুত্রের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়। এর জেরে বিকেলে পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার চালায়। আবু তালেব নিয়মিত মাদক সেবন করে।

পেকুয়া থানার ওসি ( তদন্ত) কানন সরকার বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।