নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২১, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৭ জন

কুতুবদিয়াকে আকর্ষনীয় পর্যটন স্পট করতে কাজ করবে সরকার

Copy Link

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ পরিকল্পিত বিনোদন স্থান ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছেন পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী। ২৮ আগষ্ট (শনিবার) সকাল সাড়ে ১১ টায় কুতুবদিয়া বড়ঘোপ ঘাটে প্রতিমন্ত্রীসহ অন্যরা পৌছালে তাদের স্বাগত জানান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরীর নেতৃত্বে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় তারা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাতিঘর, কৈয়ারবিল সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন। পাশাপাশি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

এসময় বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে আগমন করেন-বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোজ্জামেল হোসেন, অতিরিক্ত সচিব প্রধান নিবার্হী কর্মকতা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জাবেদ আহম্মদ, বিভাগীয় কমিশনার কামরুল হাসান। বাংলাদেশ পর্যটন চেয়ারম্যান আঃ হান্নান, জেলা প্রসাশক কক্সবাজার মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রসাশক, ও ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন প্রমুখ৷

দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কুতুবদিয়া দ্বীপের পর্যটন বিকাশে জনপ্রতিনিধি ও কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহাবুব আলী এম.পি।

এসময় প্রতিমন্ত্রী বলেন,একটি পর্যটন এলাকা হওয়ার জন্য যা প্রয়োজন সব কুতুবদিয়ায় রয়েছে, কুতুবদিয়ার সমুদ্র সৈকত কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কম নয়, সেন্টমার্টিন থেকে পর্যটকের চাপ কমাতে কুতুবদিয়াকে পর্যটনকদের কাছে আকর্ষনীয় করতে কাজ করবে সরকার। প্রতিমন্ত্রী আরো বলেন,কুতুবদিয়ায় যে বাতিঘর রয়েছে তা অন্য পর্যটন এলাকায় নেই, পর্যটকদের জন্য নতুন বাতিঘরের কাজ শেষ হলে তা নতুন মাত্রা যোগ করবে৷

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!